1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

 

খলিলুর রহমান।।

কুমিল্লার দেবিদ্বারে সম্পত্তি ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে হামলা ভাংচুর ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে দেবিদ্বার পৌর এলাকার বারেরা মধ্যপাড়ায় এ ঘটনা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কুলসুম বেগম ৪ জনের নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়রা বলেন, পূর্বের জায়গা ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বারেরা গ্রামের আব্দুল সাত্তারের পরিবারের উপর হামলা করে একই গ্রামের মৃত আব্দুল আউয়াল কমিশনের ছেলে রাসেল মিয়া (৩০), মহি উদ্দিন (২৪), মেয়ে লিপি আক্তার (২০)। হামলায় বসতঘর ভাঙচুরের পর পিটিয়ে আব্দুল সত্তার, তার স্ত্রী কুলসুম বেগম, তাদের মেয়ে সুবর্ণা আক্তার, ছেলে শুভ আহম্মেদ ও ফাতেমা আক্তারকে আহত করে তারা। এর আগে এ দ্বন্দ্ব নিরসনে কয়েকবার গ্রাম্য সালিশ হয়েছে। কিন্তু মানেননি মৃত আব্দুল আউয়াল কমিশনের পরিবার।

ভুক্তভোগী আব্দুল সত্তার ও তার স্ত্রী কুলসুম বেগম বলেন, আমাদের উপর দীর্ঘ জুলুম অত্যাচার করে আসছে আউয়াল কমিশনের পরিবারের লোকজন। কিন্তু তাদের দাপটে আমার কিছুই বলতে পারিনি৷ তারা আমাদের থেকে জায়গায় পায়, আমরা তাদের কাছে টাকা পাই। কিন্তু তারা জায়গায় নিবে, আমাদের টাকা দিবে না। আমরা বলেছি টাকা না দিলে জায়গাও দিবো না। এ কথা বলায় দীর্ঘদিন ধরে আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে মহিউদ্দিন ও রাসেল। গতকাল আমার ঘরে হামলা করে তারা। এসময় বাধা দিতে গেলে আমার ছেলে-মেয়ে, স্ত্রী ও আমাকে পিটিয়ে আহত করে।

আহত শুভ আহম্মেদ বলেন, আমি ঘরের টিনগুলোতে রং দিচ্ছিলাম৷ এমন সময় তারা এসে হামলা করে বসে। আমরা আহত হয়েছি। মা-বোন ও বাবা চিকিৎসাধীন। এর আগেও আমাদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট করেছে তারা।

দেবিদ্বার থানার এসআই মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রমাণ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD