1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: এছাক মিয়া (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হাশেম ও মরহুমের পরিবারের সদস্যরা।

জানা গেছে, রোববার ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মো: এছাক মিয়া। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের দলুয়া গ্রামের উত্তর পাড়ার মৃত আরব আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ, থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন সহ থানা পুলিশের একটি টিম। এ সময় স্থানীয় গণ্যমান্য লোকজন সহ মরহুমের আত্মীয়-স্বজন ও জানাযায় অংশগ্রহণ করতে আসা ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD