1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯০ বার পঠিত

মুহা ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম।। 

কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেল এর ধাক্কায় মাওলানা জয়নাল আবদীন প্রকাশ ছোট হুজুর (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষক জগন্নাথদীঘি ইউনিয়নের মধ্যম সাহাপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে। তিনি সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রবিবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে তথ্যটি নিশ্চিত করেন নিহতের ভাগিনা আব্দুল জব্বার।

মৃত্যকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বিকালে জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিক্ষক জয়নাল আবদীন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাগিনা আব্দুল জব্বার বলেন, আমরা সাহাপুর গ্রামে মাদ্রাসা মসজিদে একসাথে মাগরিবের নামাজ আদায় করে ফকির বাজারের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল আমার মামা মাওলানা জয়নাল আবদীনকে সজোরে ধাক্কা দিয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় উনার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উনাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিফাতুল হক তাজবি জানান, গুরুতর আহত স্কুল শিক্ষক মাওলানা জয়নাল আবদীনকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম জানান, লোক মারফত দুর্ঘটনার খবর শুনেছি। যোগাযোগ করে এ বিষয়ে আর কোন তথ্য পাইনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD