1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৬ কিশোর গ্যাং লিডার তানজিম গ্রেফতার - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় ৬ কিশোর গ্যাং লিডার তানজিম গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪৯৬ বার পঠিত

 

নেকবর হোসেন ।।

কুমিল্লায় ৬টি কিশোর গ্যাং গ্রুপের শীর্ষ লিডার তানজিম আব্দুল্লাহকে (২০) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার এসআই নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে শহরতলীর দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তানজিম আব্দুল্লাহ্ (২০) নগরীর অশোকতলা এলাকার আব্দুল খালেকের ছেলে। এর আগেও তাকে গ্রেফতার করতে একাধিক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শীর্ষ কিশোর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহ্ সিবিকে (কুমিল্লা ব্রাদার্স কমিউনিটি), সিবিকে ডেঞ্জার জোন, সিবিকে জুনিয়র, সিবিকে স্পেশালসহ ৬টি গ্যাং গ্রুপের নেতৃত্ব দেয়। এসব গ্রুপে সাড়ে ৭০০ সদস্য রয়েছে। তারা নগরীতে ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি, চাঁদাবাজিসহ দাঙ্গা হাঙ্গামা করে আসছিল। অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করত।

শুক্রবার সন্ধ্যায় শহরতলীর দিদার মার্কেট এলাকায় তানজিম খেলনা পিস্তল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই করার জন্য প্রস্তুতি নেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই নুরুল হাকিম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় তানজিমকে গ্রেফতার করতে পারলেও বাকি সদস্যরা পালিয়ে যায়। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একাধিক সুইচ গিয়ারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে রাতে স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ আরও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে এসআই নুরুল হাকিম বলেন, তানজিম আব্দুল্লাহ্ একজন ভয়ংকর গ্যাং লিডার। সে ৬টি কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিচ্ছে। তার এসব গ্রুপে সাড়ে সাতশ সদস্য রয়েছে। নগরীতে চুরি ডাকাতি ছিনতাই মাদক বিক্রি চাঁদাবাজিসহ নানা অপরাধমুলক কর্মকাণ্ডের মুল হোতা সে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, তানজিম আব্দুল্লাহ্ নগরীর আলোচিত শীর্ষ গ্যাং লিডার। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।  তার কাছ থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য মিলেছে। আমরা এসব গ্যাং গ্রুপ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD