1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

কুমিল্লায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা

নেকবর হোসেন ।।
কুমিল্লা নগরীর নোয়াগাঁও অরক্ষিত রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে প্রাইভেটকার। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন তিন যাত্রী। বর্তমানে আহতরা চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ময়নামতি রেলওয়ে স্টেশনের পশ্চিমে নোয়াগাঁও এ রেল ক্রসিংয়ে কোন ব্যারিয়ার নেই। অরক্ষিত এ রেল ক্রসিং দিয়ে প্রাইভেটকারি পার হওয়ার সময় একটি ট্রেন এসে সজোরে ধাক্কা দেয়, এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নগরীর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
রেলওয়ে কুমিল্লা অঞ্চলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। দুপুরে একটি প্রাইভেটকার রেলপথ পার হওয়ার সময় রেলপথ সংস্কার ও মালামাল বোঝাইয়ের কাজে ব্যবহৃত একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। রেল ক্রসিংটিতে কোন ব্যারিয়ার নেই। অসচেতনতার অভাবেই এ দুর্ঘটনা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD