1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের কাজী এছাক মিয়ার ছেলে কাজী আরব আলী (৪৫) ও উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জাবেদ মিয়া (২৩)। বুধবার (০৯ অক্টোবর) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার রাতে আরব আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে কুমিল্লার যুগ্ম দায়রা জজ ৩য় আদালতের পৃথক দু’টি মামলায় এক বছর করে দুই বছরের সাজা এবং ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার জরিমানা ঘোষণা করেন বিচারক। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরো জানান, পৃথক অভিযানে জাবেদ মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার জরিমানার রায় ঘোষণা করেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত। এরপর থেকে তিনিও পলাতক ছিলেন। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD