1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দুর্গাপূজায় গুজব রোধে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে ইউএনও মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দুর্গাপূজায় গুজব রোধে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে ইউএনও মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার পঠিত

নেকবর হোসেন 
দুর্গাপূজাকে সামনে রেখে গুজব রোধে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সদস্যের সাথে মতবিনিময় সভা করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

সোমবার (৭ অক্টেবর) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার গুজব ছড়াতে না পারে সে জন্য আপনারা সাংবাদিকরা আমাকে সহযোগিতা করবেন।

আপনারা ফেইসবুকে এক্টিভ থাকবেন। কোথাও কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমাকে অবগত করবেন। এই বুড়িচংয়ে বিগত দিনে সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠু ভাবে তাদের ধর্মীয় উৎসব দূর্গাপূজা উদযাপন করেছে। আমি চাই এ বছরেও তারা যেন সুষ্ঠু ভাবে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসবটি পালন করতে পারে। এ জন্য বুড়িচংয়ের সবাই যেন আমাকে সহযোগিতা করে।

এ সময় বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ইউনিয়ন ভিত্তিক দূর্গাপূজার নিরাপত্তা বিষয়ক উপ-কমিটি গঠন করেন।

সভায় উপস্থিত ছিলেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ- সাংগঠনিক আক্কাস আল মাহমুদ হৃদয়, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চু, ফয়েজ আহমেদ প্রমুখ।

সভায় বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে দুর্গাপূজায় সার্বিক সহযোগিতা ও গুজব রোধে সকল সদস্যরা কাজ করার আশা ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD