1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩২৩ বার পঠিত

 

শামীম রায়হান॥ কুমিল্লার দাউদকান্দিতে সাংবাদিক কামরুল হক চৌধুরীর মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৬অক্টোবর) রাত সোয়া ১০টায় শহিদনগরের বাসার নিচতলায় রাখা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে এক যুবক দৌঁড়ে পালিয়ে যেতে দেখা গেছে সিসি টিভি ক্যামেরার ফুটেজে।

কামরুল হক চৌধুরী ডেইলি অবজারভার
পত্রিকার স্থানীয় প্রতিনিধি।তিনি জানান, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যার পর বাসার নিচতলায় মোটরসাইকেলটি রেখে দোতলায় রুমে যাই। রাত সোয়া দশটার দিকে নিচতলা থেকে ধোঁয়া এবং বিকট শব্দ শুনে দৌঁড়ে এসে দেখি আমার মোটরসাইকেলটি পুড়ছে। পরে সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক প্যান্টের পকেটে বোতলে করে পেট্রোল নিয়ে ভিতরে যায়, পরক্ষনেই আগুন জ্বলে উঠে, যুবকটি পরে দৌঁড়ে পালিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ এরশাদ হোসাইন বলেন, ভবনের নিচতলায় মোটরসাইকেলটিতে আগুন লেগেছিল। রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণ করেছেন।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD