1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্রলীগের নেতা হলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ছাত্রলীগের নেতা হলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি

  • প্রকাশিতঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

ছাত্রলীগের নেতা হলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি

 

খলিলুর রহমান।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করার অভিযোগে অভিযুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দুই শিক্ষার্থী ডিগ্রী শেষ বর্ষের এনামুল হককে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি এবং ইতিহাস বিভাগের মাকসুদা আক্তারকে প্রচার সম্পাদক করা হয়েছে। আওয়ামীলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের দুজনের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ভিক্টোরিয়া কলেজের স্বৈরাচারের দোসর নামক একটি ব্যানার হয়েছিল সেখানেও এনামুল হকের ছবি প্রথম সারিতে রয়েছে। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রচার সম্পাদক মাকসুদা সুলতানা বলেন, ছাত্র আন্দোলনের সময় আমি ছাত্রদের পক্ষে কাজ করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা। বিভিন্ন অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠনের সদস্য হিসেবে ছাত্রলীগের ব্যানারের সাথে থাকা ছবিগুলো সবাই প্রচার করছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থাকা ছবিগুলো কেউ প্রচার করছে না।

এ বিষয়ে ভিসিটি সভাপতি এনামুল হক বলেন, আমি সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলাম। ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। ক্যাম্পাসে যারা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল,তারাও এ কথা বলতে পারবে না। আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের বিপক্ষে
কোন কাজ করিনি।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) প্রধান উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদার বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। যারা পূর্বের কমিটিতে ছিলো তারাই একটা কমিটি লিখে আমাদের কাছে দিয়েছে আমরা শুধু স্বাক্ষর করে দিয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভিক্টোরিয়ার অধিকাংশই ছাত্রলীগের সাথে জড়িত ছিলো। আর সে (এনামুল হক) নাকি ছাত্রলীগের সাথে সক্রিয় ভাবে ছিলো না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD