1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ট্রাক কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে ট্রাক কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

 

শামীম রায়হান॥

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে ট্রাক কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চালক হেলপারসহ ৩জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের স্বল্প পেন্নাই রাবেয়া সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের উপর থামিয়ে রাখা বালু বোঝাই ট্রাকের পিছনে প্রথমে মিনি কাভার্ডভ্যান এরপর পর বড় আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। দু’টি কাভার্ডভ্যানের চালক হেলপারকে আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যায়।

এদিকে দূর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় তিন কিলোমিটার এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের একটি দল এবং দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন এবং দূর্ঘটনাকবলিত যান সরানোর কাজ করতে দেখা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর ইসলাম বলেন, দুর্ঘটনার খবরে পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এ রির্পোট প্রেরন পযন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD