1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাপানের সহযোগিতায় বুড়িচংয়ে ১২০০ পরিবার পেল ১ মাসের খাদ্য সামগ্রী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

জাপানের সহযোগিতায় বুড়িচংয়ে ১২০০ পরিবার পেল ১ মাসের খাদ্য সামগ্রী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং ।।

পিস উইন্ডস জাপান এবং ঢাকা কমিউনিটি হসপিটাল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে শিকারপুর প্রফেসর বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩/১০/২০২৪) ইং বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। প্রত্যেকটি পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি চাল, তেল, আলু, পিয়াজ, লবণ ,ডালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয় ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

প্রফেসর নুরুল ইসলাম ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন, পিস উইন্ডোজ জাপান এর কর্মকর্তা সাচিয়ে সাইজো, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, হাসি চাকমা, মিলন দত্ত, মোহাম্মদ আরমান হোসেন, হাসনাইন জুবায়েদ নোমান, সেলিম হোসেন, মোঃ সোহান আলী, শেখ ফজলে রাব্বি, ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (ইমন) এবং এডভোকেট মেহেদী হাসান সহ আরো অনেকেই।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD