1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা দিল সেনাবাহিনী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা দিল সেনাবাহিনী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

নেকবর হোসেন ।।
কুমিল্লায় বন্যায় ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঢেউ টিন বিতরণ এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের প্রত্যেকের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুড়িয়া গ্রামের বন্যাদুর্গত পরিবার গুলোর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে অসহায়দের মাঝে নগদ অর্থ ও ঢেউ টিন প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলে গোমতী নদীর বাধ ভেঙ্গে বুরবুড়িয়া গ্রামসহ পুরো বুড়িচং উপজেলা তলিয়ে যায়। প্লাবিত হয় পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণপাড়া। তবে এ ঢলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন বুরবুড়িয়া গ্রামের শতশত পরিবার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD