1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে ধানের চারা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে ধানের চারা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৫ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও ধানের চারা বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কালিকাপুর ইউনিয়নের কে কে নগর, জামমুড়া গ্রামে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে ব্রি-২২ (নাভিজাত) ১৫ বিঘা জমির ধানের চারা, সার ও আন্ত পরিচর্যার জন্য নগদ টাকা এবং ঘোলপাশা ইউনিয়ন যুগিরখিল এলাকায় বন্যার পানিতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য আছিয়া বেগমের হাতে ঢেউটিন ও নগদ টাকা তুলে দেন কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার এএফডব্লিউসি পিএসসি, অধিনায়ক ২৩ বীর লে: কর্ণেল মো: মাহমুদুল হাসান পিএসসি, ৪৪ পদাতিক ব্রিগেড বিএম মেজর কাজী গোলাম শাহাদাৎ হোসেন, চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মো: মাহিন আলম, লে: তাইজুল ইসলাম জিহাদ।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীলিমা মরিয়ম মৌ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হোসেন মজুমদার, উপ-সহকারী কর্মকর্তা বিজন কুমার দেব প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD