1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের জশনে জুলুছ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের জশনে জুলুছ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং ।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের জশনে জুলুছ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর,সোমবার সকাল ১০ টায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে একটি বিশাল জশনে জুলুছ (মিছিল )উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহে এসে আলোচনা সভা , মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আব্দুল মুবিন আখন্দের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ছৈয়দ মাওলানা মোবারক হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মজিবুর রহমান সুন্নী আল ক্বাদেরী, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ শাহ মোহাম্মদ মালু মিয়া মাইজভান্ডারী, তফাজ্জল হোসেন, সফিকুল ইসলাম, লিটন মিয়া, সমাজসেবক আনোয়ার হোসেন আনু সর্দার, মাওলানা জাকির হোসেন, মো. জামাল হোসেন, ছাদেক আহাম্মেদ, মাষ্টার মোহাম্মদ ইমাম উদ্দিন আখন্দ, সফিকুল ইসলাম, রেজভীয়া এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আবু কাউছার দুলাল রেজভী, মাওলানা মিনহাজুল আবেদীন, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মজিবুর রহমানসহ ছাত্রসেনা, যুবসেনা ও স্থানীয় বিভিন্ন দরবার ও সংগঠনের নেতৃবৃন্দ এবং তরিকতপন্থী সুন্নি জনতা। এসময় আখেরি মোনাজাত পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ ফয়েজী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD