1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম থানার নবাগত ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান এর যোগদান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রাম থানার নবাগত ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান এর যোগদান

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম ।।  কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার স্বাক্ষরিত এক আদেশে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এ. টি. এম আক্তার উজ্জামানকে পদায়ন করা হয়েছে এবং শনিবার রাতেই তিনি চৌদ্দগ্রাম থানায় যোগদান করেছেন। তিনি অতি সম্প্রতি যোগদানকৃত ও বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদার স্থলাভিষিক্ত হলেন।

জানা গেছে, নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান ২০০৫ সালে সরাসরি সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং গাজিপুর জেলায় যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশে প্রথম কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি), ডিএমপির শাহবাগ থানা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে কর্মরত ছিলেন। পরবর্তীতে ঢাকা রেঞ্জের অধীনে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি পুলিশ বাহিনীর ব্যাপক রদবদলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ পদে পদায়ন করা হয় তাকে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায়। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

চৌদ্দগ্রামবাসীর উদ্দেশ্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান বলেন, বিগত দিনে পুলিশ বাহিনী বিভিন্ন কারণে নানান দিকে সমালোচিত ছিলো, যার ফলে বাহিনীর প্রতি জনগণের আস্থার সংকট তৈরী হয়েছিলো। আমি আমার থানার সকল পুলিশ সদস্যকে সাথে নিয়ে জনবান্ধব হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। পাশাপাশি জনগণের মাঝে সেবাদানের মধ্য দিয়ে পুলিশ বাহিনী প্রতি পূণরায় জনগণের আস্থার জায়গাটি তৈরী করা হবে ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD