1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বন্যায় ব্রাহ্মণপাড়ায় দুই হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

বন্যায় ব্রাহ্মণপাড়ায় দুই হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

এবারের বন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে জানা গেছে, এবারের বন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই হাজার টিউবয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আড়াই’শ টি টিউবওয়েল সম্পন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহ না হলে আর্সেনিক রোগীসহ পানিবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে বলে শঙ্কা গ্রামের লোকদের।
উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেন জানান, বন্যায় এলাকার বেশিরভাগ টিউবওয়েল ডুবে গেছে। পানি নেমে গেলেও এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। তিনি আরও জানান, এখানকার পানিতে এমনিতেই আর্সেনিকের উপস্থিতি রয়েছে। আর এতোদিন বন্যার পানিতে ডুবে থাকায় আর্সেনিকমুক্ত টিউবওয়েলগুলোর বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট।
সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের শরিফুল ইসলাম সামান্দার জানান, বন্যার পানি নামতে শুরু করলেও লোকজন ভয়ে ডুবে যাওয়া টিউবওয়েলের পানি ব্যবহার করছেন না।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান বলেন, বন্যা পরিস্থিতিতে বিশুদ্ধ পানির সংকট কমাতে উপজেলার বন্যা কবলিত এলাকা গুলোতে আমাদের মাঠকর্মীদের মাধ্যমে ও উপজেলা প্রশাসনের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ ৮০ হাজার ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া বানভাসিদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর পুরো উপজেলায় আমরা জরিপ করেছি। এই উপজেলায় দুই হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আড়াই’শ টিউবওয়েল সম্পন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত টিউবওয়েলগুলো সংস্কার জন্য আমরা আমাদের মাঠকর্মী, ম্যাকানিক ও স্বেচ্ছাসেবক দিয়ে কয়েকটি টিম গঠন করেছি। বাড়ি বাড়ি গিয়ে এসব ক্ষতিগ্রস্ত টিউবওয়েলগুলো হাইজিন কিটসহ বিভিন্ন উপকরন দিয়ে ওয়াশ মাধ্যমে ব্যবহারের উপযোগী করে দেওয়া হচ্ছে।
এছাড়া, বন্যা পরবর্তী আমাদের বরাদ্দ আসার কথা রয়েছে। বরাদ্দ আসলে যাচাই বাছাই করে সম্পন্ন ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ও টয়লেট নির্মানের ব্যবস্থা করে দেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD