1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সিটি কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ সাময়িক বরখাস্ত - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা সিটি কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ সাময়িক বরখাস্ত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা সিটি কর্পোরেশনের ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারের আদেশক্রমে জাবেদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালত, কুমিল্লায় চলমান এবং ইতোমধ্যে অভিযোগপত্র গৃহীত হয়েছে।

সিটি কর্পোরেশন আইন অনুযায়ী, কাউন্সিলরদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হলে, সরকার তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রেখেছে। এই ভিত্তিতেই সরকার মাহমুদ জাবেদকে তার পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
এ আদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেন উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম।
জানা যায়, কুমিল্লার রেইসকোর্সের ধানমন্ডি রোডের মেজর অব. মো: আলমগীরের ছেলে ইঞ্জিনিয়ার মনিরুল আলম বরখাস্তকৃত কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদের বিরুদ্ধে দায়ের করা সব মামলার তথ্য প্রমাণ বিবরণ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে বরখাস্তের জন্য আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় সরকার মাহমুদ জাবেদ ইঞ্জিনিয়ার মনিরুল আলমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ২০১৯ সালে তার বাড়িতে হামলা করেন। এসব ঘটনায় দায়ের করা মামলায় সিআইডি কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদের বিরুদ্ধে চার্জসীট দাখিল করে। এরই প্রেক্ষিতে কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদকে সাময়িকভাবে বরখাস্ত করা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD