1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে সরকারি ভূমিতে খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্যের ছবি ব্যবহার করে দখল চেষ্টা, বিএনপির মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে সরকারি ভূমিতে খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্যের ছবি ব্যবহার করে দখল চেষ্টা, বিএনপির মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

মো:ওমর ফারুক মুন্সী।।
কুমিল্লার দেবিদ্বারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক চারবারের সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ছবি ব্যবহার করে সরকারী ভূমিতে স্থানীয় ইউনিয়ন বিএনপির অফিসের নামে সাইনবোর্ড লাগিয়ে দখল করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ বাজারে ওই কর্মসূচি পালন করেন রাজামেহার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে সাবেক এমপি রাজি মোহাম্মদ ফখরুলের অনুসারি জাহাঙ্গীর চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের একটি চক্র চুলাশ বাজারের সরকারী ভূমি দখল করে মার্কেট নির্মান করে। হাসিনার পতনের পর সেই ভূমি দখল রাখতে আওয়ামীলীগের সাবেক এমপির চাচা তারেক মুন্সীর অনুসারিরা দখল নেয় এবং তারা ওই ভূমি দখল রাখতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেবিদ্বারের সাবেক চারবারের সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ছবি ব্যবহার করে সরকারী ওই ভূমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয়। গত শুক্রবার বিকালে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে ব্যরিস্টার রেজবিউল আহসান মুন্সী একটি অনুষ্ঠানের এসে এই অবৈধ সাইনবোর্ড দেখতে পায় এবং তিনি তা অপসারনের নির্দেশ দিলে তা বিএনপি নেতা নেতাকর্মীরা নামিয়ে ফেলেন । পরে ওই চক্রটি দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা কমীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করা হয়।
বক্তারা আরও বলেন, বিএনপি দখলদারিত্বে বিশ^াসী নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট ঘোষণা যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী ও সাধারণ মানুষের সম্পদ দখল করলে তাকে দল থেকে বহিস্কারসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা প্রশাসনের কাছে এই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।
মানববন্ধনের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম সরকার, রাজামেহার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রউফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD