1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বুড়িচংয়ে বন্যার্তদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার বুড়িচংয়ে বন্যার্তদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার বুড়িচংয়ে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় একটি মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই সহস্রাধিক মানুষের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন তারা। নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে জনগণের পাশে থেকেছে জামায়াত। কুমিল্লাসহ বিভিন্ন স্থানে বন্যার শুরুতেই সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের নেতাকর্মীরা। তাই বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও নেতাকর্মীরা পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, গত ১৫ বছর সবচেয়ে বেশি রাষ্ট্রীয় নির্যাতন ও নিপীড়নের শিকার হয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ। এ কারণে অনেক সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাধার মুখে পড়তে হয়েছে। তারপরও সংগঠনটির জনকল্যাণমূলক কাজ একদিনের জন্যও থেমে থাকেনি। গণঅধিকার রক্ষায় নিজস্ব সামর্থ্য অনুযায়ী কাজ করেছে। ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত ৫ আগস্টের পর বিগত এক যুগেরও বেশি সময় চলতে থাকা জুলুম-নির্যাতনের অবসান হয়। মূলত মানুষ অন্যায়কারীদের প্রতি অনাস্থা জ্ঞাপন করায় নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে জরুরি সঠিক ও সৎ নেতৃত্ব। তাই আগামীতে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার কৃতী সন্তান ড. মোবারক হোসেনের দিকে বিশেষ লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। বন্যা পরবর্তী পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতায় জামায়াত-শিবিরের জনশক্তি জনগণের পাশে থাকবে বলে তিনি জানান। সভাপতির বক্তব্যে ড. মোবারক হোসেন বলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর যেকোনো সুখে-দুঃখে পাশে থাকতে চাই। বন্যার শুরুতে ছিলাম এবং শেষ পর্যন্তও পাশে থাকবো ইনশাল্লাহ। আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল আলম, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, দেবীদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা উত্তর জেলা জামায়াত নেতা অধ্যাপক আলমগীর, বুড়িচং মডেল একাডেমির প্রধান শিক্ষক কবির হোসেন ও কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি মো. হাসান আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD