1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা নিয়ে আসলেন ঝিনাইদহ সামাজিক ঐক্যে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা নিয়ে আসলেন ঝিনাইদহ সামাজিক ঐক্যে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।।
মানবতার টানে দীর্ঘ ৩শ কিলোমিটারের অধিক পথ পাড়ি দিয়ে কুমিল্লার বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা নিয়ে আসলেন ঝিনাইদহ সামাজিক ঐক্যের সদস্যরা।
ঝিনাইদহ সামাজিক ঐক্যের সকল সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে একদল অদম্য কিছু স্বেচ্ছাসেবী ৫০০ টি পরিবারের জন্য ১ সপ্তাহের খাবার – ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বৃহস্পতিরার ভোর রাতে কুমিল্লায় পৌছে। রাতেই তাদের একটি দল নোয়াখালীর লক্ষীপুরে খাদ্য সামগ্রী উপহার নিয়ে রওনা হয়।
সকাল ১০ টায় আরেকটি দল কুমিল্লার বুড়িচং উপজেলার উদ্যোশে রওনা হয়। তারা প্রথমে ঝিনাইদহ সামাজিক ঐক্যের পক্ষ থেকে বুড়িচং উপজেলার সেনাবাহিনীর ক্যাম্পে খাদ্য সামগ্রী তুলে দেন।
পরে বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে কে এম সাইফুজ্জামান শিমুল বলেন, ঝিনাইদহ একটি সামাজিক ও মানবিক জেলা। যেখান থেকে আরও অনেক সংগঠন দেশের এই দূর্যোগের দিনে উপহার নিয়ে আগেও এসছে এবং আরও অনেকেই পথে আছে। মিডায়ার মাধ্যমে বন্যার ভয়বহতা দেখে স্থানীয় সংবাদ কর্মী জহিরুল হক বাবুর সাথে যোগাযোগ করে তারা বন্যার্তদের পাশে দাড়িয়েছে।
এই আয়োজনের পিছনে ছিলেন গাউস গোর্কি, নিউটন স্যার, ফজলুল হক টিটন, নাছির উদ্দিন, আনোয়ার ফিরোজ মাসুম, সাইফুল আরেফিন, এমদাদ শুভ্রসহ আরও অনেকে।
গণত্রাণ সামাজিক ঐক্য ঝিনাইদহ এর পক্ষ থেকে কুমিল্লার খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, গণত্রাণ সামাজিক ঐক্য ঝিনাইদহ এর স্বেচ্ছাসেবী জাহান লিমন, কানিজ তন্বী, মোঃ সালাউদ্দিন ও এসকে রুনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD