1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে কিশোরীকে হাত-পা বেঁধে জবাই করে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে কিশোরীকে হাত-পা বেঁধে জবাই করে হত্যা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩২১ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় রাবেয়া আক্তার (১৫) নামের এক কিশোরীকে নিজ ঘরে ঢুকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মুরাদনগর থানার পুলিশ ঘটনার স্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
নিহত কিশোর রাবেয়া আক্তার ইউছুফনগর গ্রামের দক্ষিন পাড়া এলাকার প্রবাসী জাকির হোসেন এরশাদের কন্যা।

নিহতের বাবা জাকির হোসেন এরশাদ বলেন, ‘আমার মেয়ে আমাদের সাথে বড় ঘরে থাকতো। আমাদের আলগা (ছোট) ঘরে কেউ থাকতো না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খোঁজতে গিয়ে ওই ঘরে দেখি হাত-পা বাধাঁ ও গলা কাটা অবস্থায় রাবেয়ার মৃতদেহ পরে আছে খাটের উপরে। আমাদের কান্নাকাটির আওয়াজ শুনে আশে-পাশের লোকজন জড়ো হয়। পরে পুলিশকে ফোন দিলে তারা আমাদের বাড়িতে আসে।’

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। তবে হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে। গতকাল দিবাগত রাত বারোটার পর থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে তাকে হত্যা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD