1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে বিএনপি নেতা তারেক মুন্সির ত্রাণ সামগ্রী বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে বিএনপি নেতা তারেক মুন্সির ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩৩৮ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। গতকাল বুধবার (২৮আগষ্ট) বিকালে উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকায় ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।
এর আগে টানা কয়েকদিন ধরে তাঁর নেতৃত্বে টিমের সদস্যরা কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বন্যাকবলিত বাসিন্দাদের ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ কর্মসুচী পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীনসহ অন্যান্য নেতাকর্মী।
ত্রাণ সামগ্রী বিতরণকালে সৈয়দ এহসানুল হুদা বলেন, ভয়াবহ বন্যায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ আশ্রয়হীন ও পানিবন্দি অবস্থায় আছে। এমন পরিস্থিতি জনগণের পাশে সকলকে দাঁড়ানোর আহবান করছি। আমরা সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব।
এএফএম তারেক মুন্সি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় ত্রাণ দেবিদ্বার উপজেলার বন্যাকবলিত গ্রামগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী ও রান্না করার খাবার বিতরণ করা হচ্ছে।যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন আমাদের এ কর্মসূচী চলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD