1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে বন্যার্তদের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে বন্যার্তদের পাশে আলোকিত যুব উন্নয়ন সংস্থা

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩১২ বার পঠিত

 

বুড়িচং, প্রতিনিধি।

সাম্প্রতিক সময়ে গোমতী নদীর পাড় ভেঙে ভয়াবহ বন্যায় আক্রান্ত বুড়িচং উপজেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তারি ধারাবাহিকতায় শুরু থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আলোকিত যুব উন্নয়ন সংস্থা ।

২৮ আগষ্ট, বুধবার সকালে উপজেলার পালট্টি রাজাপুর থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে আলোকিত যুব উন্নয়ন সংস্থা। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা: সেলিনা আক্তার, মোঃ জুনাইদ ইসলাম আসিফ, মোঃ আলাউদ্দিন, আলী আকবর, জেসমিন আক্তার সহ আরো অনেকে। সংগঠনের পক্ষ থেকে ঐদিন পালট্টি রাজাপুর, ছয়গ্রাম, শংকুচাইল, পাচোড়া, চড়ানল ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, বিশুদ্ধ পানি, স্যানিটারি ন্যাপকিন(জয়া), ঔষধ, খেজুর, মুড়ি, মোমবাতি,গ্যাস লাইট, বিস্কুট। এদিকে দুপুরে ফকির বাজার থেকে জিকরুল্লাহ ইসলামীয়া কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। পূর্বের ন্যায় উদ্ধার কাজ, ত্রাণ সহায়তা ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, বন্যার্তদের সহযোগিতায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। তবে, পানি কমলেও বন্যাকবলিত এলাকাগুলো দুর্ভোগে দিন কাটাচ্ছে। সরকারিভাবে আশ্রয়কেন্দ্র চালু করা হলেও অধিকাংশ মানুষ পানিবন্দি অবস্থায় নিজ বাড়িতেই অবস্থান করছেন। পানিবন্দি মানুষের মধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপশি আলোকিত যুব উন্নয়ন সংস্থা গত ২২ আগষ্ট থেকে তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। গতকাল পর্যাপ্ত বন্যার্ত শত শত পরিবারকে উক্ত সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বেশ কিছু ব্যক্তি ও পরিবারকে উদ্ধার কাজেও অংশ নিয়েছেন তারা।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD