1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বাড়ির উঠানে আসা বন্যার পানিতে পড়ে শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় বাড়ির উঠানে আসা বন্যার পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩২০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে ডুবে দেড় বছরের শিশু ওমরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার শিদলাই গ্রামে এ ঘটে। শিশুটি ওই গ্রামের মো. মোর্শেদ আলমের ছেলে।
মোর্শেদ আলম বলেন, ‘ওমর ঘরের ভেতর খাটের ওপর বসেছিল। সে একটু-আধটু হাঁটা শিখেছিল। পরিবারের সদস্যদের অগোচরে ওমর বাড়ির উঠানে উঠে আসা বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা মৌ শিশুটির মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মৃত অবস্থায় স্বজনেরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। আমরা তার হার্টবিট পাইনি। এই বন্যা পরিস্থিতিতে সাঁতার না জানা শিশুদের বিষয়ে পরিবারের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD