1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে বন্যার্তদের মাঝে জামায়াতের খাবার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে বন্যার্তদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

 

মো:ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে বন্যার্ত পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে দেবিদ্বার উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নেয়া ৬০০ পরিবারের মাঝে জামায়াত ইসলামীর পক্ষ থেকে এসব খাবার বিতরণ করা হয়। এছাড়াও কিছু কিছু পানিবন্দি বাড়িতে নিজ হাতে এসব খাবার পৌছে দিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা জামায়াত ইসলামীর সেক্রেটারী মো.সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার পৌর শাখার জামায়াতের আমীর মু.ফেরদাউস আহমেদ, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি শরীফুল ইসলাম সরকার, ফতেহাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল আলিম জমাদার, শিবিরের সাবেক জেলা সেক্রেটারি আল আমিন, ফতেহাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হোসাইন, রেজাউল করিম প্রমুখ।

কুমিল্লা জামায়াত ইসলামীর সেক্রেটারী মো. সাইফুল ইসলাম শহীদ বলেন, বন্যা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমাদের জন্য একটি পরীক্ষামাত্র। সবাইকে ধৈর্য সহকারে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিপদ-আপদ সবাইকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। জামায়াত ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনায় প্রায় ৬০০টি পরিবারের মাঝে রান্না করার খাবার উপহার দেয়া হয়েছে। আমরা সাধ্যমত আরও খাবারের ব্যবস্থা করছি। আমি নিজে মানুষের কষ্ট ও হাহাকার দেখেছি আমরা সবাই মিলেমিশে ধৈর্য সহকারে এ কঠিন পরিস্থিতি মোকাবেলা করব ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD