1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে বন্যার্তদের জন্য কাজ করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে বন্যার্তদের জন্য কাজ করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

 

নেকবর হোসেন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্যাকবলিতদের জন্য মানুষ যেভাবে এগিয়ে আসছে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। চারিদিকে ফুটে ওঠেছে মানবিক বাংলাদেশের চিত্র। দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে এখনো বন্যার্তদের জন্য কাজ করছে। আমরা কথা দিচ্ছি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। তবে এর জন্য সময় দিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না।

সোমবার (২৬ আগস্ট) বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ মাঠে এ কথা বলেন তিনি। এসময় তিনি ত্রান কার্যক্রম পরিদর্শন করেন এবং আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিতদের খোঁজখবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যার পানি কমে যাবে, তবে এরপর নানামুখী সমস্যা দেখা দেবে। বিশেষ করে কৃষিতে। অনেক ফসলের মাঠ তলিয়ে গেছে। শাকসবজি শেষ। ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। বন্যার পর আমরা উর্বর মাটি পাব। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা বিকল্প স্থানে আমন ধানের বীজতলা তৈরি করছি। সবজির চারা উৎপাদন করা হচ্ছে। সবাই মিলে চেষ্টা করলে আমরা ঘুরে দাঁড়াব। প্রাকৃতিক দুর্যোগ থাকবেই, কিন্তু আমাদেরকে সাহস মনোবল নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। দুর্গত এলাকায় ডাকাতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী যেমন কাজ করবে, তেমনি সাধারণ মানুষকেও এগিয়ে এসে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।
পর্যাপ্ত ত্রান আছে জানিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্গত এলাকায় ত্রান পৌঁছে দিতে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি নৌ যান নিয়ে কাজ করছে নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সরকারি সব বিভাগ। বন্যা পরবর্তী সময়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। গোমতীর ভাঙ্গন কবলিত বাঁধ প্রতিরক্ষায় সেনাবাহিনীর সাথে কথা বলা হবে। কয়েকটি এলাকা পরিদর্শন করে মনে হয়েছে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD