1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সাবেক এমপি ডা. তাহেরের বন্যা কবলিত মানুষের  পাশে দাঁড়ানোর আহবান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে সাবেক এমপি ডা. তাহেরের বন্যা কবলিত মানুষের  পাশে দাঁড়ানোর আহবান

  • প্রকাশিতঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩২৭ বার পঠিত

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রমাগত বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নেতাকর্মীদেরকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় এক বৈঠকে ডা: তাহেরের নির্দেশে আগামী শনিবার (২৪ আগস্ট) গণসংবর্ধনা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

বৈঠকে নেতৃবৃন্দ জানান, গত কয়েকদিনের ভারি বর্ষণে চৌদ্দগ্রাম উপজেলার প্রায় সকল গ্রাম প্লাবিত হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগে বন্যার্ত মানুষের খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা জামায়াত নেতাকর্মীদের প্রধান কাজ। জাতির এমন দূর্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে ইনশাআল্লাহ। তাই, গণসংবর্ধনা স্থগিত ঘোষণা করে যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD