1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে জোরপূর্বক ভূমি দখল করতে গিয়ে ৩ জন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে জোরপূর্বক ভূমি দখল করতে গিয়ে ৩ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজারে জোরপূর্বক ভূমি দখল করে ঘর নির্মান করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে বুড়িচং থানার পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বুড়িচং থানা পুলিশের একটি দল তাদেরকে ভরাসার বাজার থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ভরাসার গ্রামের মোঃ সাগর, আবদুল কাদির, জাকির হোসেন।

জানা যায়, এ জায়গাটি নিয়ে আগেও উক্ত আসামীরা মোঃ নাজমুলকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় নাজমুলের বাবা মফিজুল ইসলাম বুড়িচং থানায় একটি অভিযোগ করেন।

গত ৫ আগস্ট সরকার পতনের সাথে সাথে এ জায়গায় পাকাঘর স্থাপন করে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে ১২ আগস্ট দখলদারদের বিরুদ্ধে আরেকটি মামলা করে ভুক্তভোগি ব্যক্তিরা। দুই মামলায় দুপুরে বুড়িচং থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD