1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে সাবেক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে সাবেক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম : প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, চৌদ্দগ্রামের কৃতিসন্তান তোফায়েল হোসেন জুয়েল দীর্ঘ ১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে ফিরেছেন।

মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যাপক শোডাউনের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেন।

শোডাউনটি উপজেলার মিয়াবাজার থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাবেক ছাত্রনেতা তোফায়েল হোসেন জুয়েল তার বক্তব্যে বলেন, সদ্য বিদায়ী আওয়ামী সরকার আমাকে ৮ খুনের মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলার আসামী করে চৌদ্দগ্রামের জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখে। দাম্ভিকতা দেখিয়ে হাসিনা সরকার টিকতে পারে নাই।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকারী সম্পদ এবং মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আমাদের। আর কোন ক্ষয়ক্ষতি যেন কোনভাবেই না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সহ-সভাপতি কাজী জসিম উদ্দিন, জেলা যুবদল নেতা মির্জা হিরণ, উপজেলা যুবদল নেতা আকতার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ইসহাক বেপারী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD