1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মৃত্যুতে শোক সভা ও মিলাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মৃত্যুতে শোক সভা ও মিলাদ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭২ বার পঠিত

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মরহুম আমীর হোসেন এর মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে স্কুলের পরিচালনা কমিটি ও শিক্ষক-কর্মচারীদের আয়োজনে এই শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন আব্দুল হান্নান আজাদ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল ওহাব এর পরিচালনায় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, স্কুল পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে বজলুর রহমান মোল্লা, সাইদুর রহমান হোসেন, ওমর ফারুক পল্টু ও মোঃ আলী আক্কাছ, স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবু তাহের মাষ্টার, জসিম উদ্দিন আখন্দ, মোঃ খোরশেদ আলম, মোঃ আব্দুল হান্নান আজাদ, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ জিয়াউল হাসান খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শোক সভা ও মিলাদ মাহফিলে মরহুম মোহাম্মদ আমীর হোসেন এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন অতিথিরা। এসময় তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বুড়িচং দরবার শরীফের পীর মাওলানা আব্দুল জব্বার। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD