1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৫২৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে খননযন্ত্র দিয়ে (ড্রেজার মেশিন) কৃষিজমি থেকে মাটি উত্তোলন করায় মোরশেদ আলম (৫৩) নামের এক ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত মোরশেদ আলম ওই গ্রামের শাহজাহান আলী ব্যপারী বাড়ির মৃত আলফাজ আলীর ছেলে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল ও চান্দলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দিদারুল ইসলাম এ অভিযানে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার বড়ধুশিয়া এলাকায় এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা আরও বলেন, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। খবর পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD