1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

সাকলাইন যোবায়ের ।।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ (৩০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা নগরীর রাণীর দিঘির দক্ষিণ পাড় এলাকায় তার ওপর অতর্কিত হামলা করে একদল সন্ত্রাসী। তৌফিকুল ইসলাম সবুজ চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের ধণিজকরা গ্রামের গোলাম মোহাম্মদ মজুমদারের পুত্র।

শনিবার বিকেলে হামলার সত্যতা নিশ্চিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল জানান, কুমিল্লা নগরীর রাণীর দিঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন সবুজ। সকালে রাণীর দিঘীরপাড়ে বসে মোবাইলে কথা বলছিলেন । কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে সবুজকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ধর্ম ও রেলপথ মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক মুজিব চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট আহবান জানিয়েছেন।

কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ‘বিষয়টি জানামাত্র আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে। আশা করছি জড়িতদের শনাক্ত করে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD