1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে - এমপি আবুল কালাম আজাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে – এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ।

শুক্রবার (২৮ জুন) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ জাফরগঞ্জ ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সংগঠন, ছাত্রলীগ শেখ হাসিনার সংগঠন। এই সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়া অনেক গৌরবের এবং অহংকারের।

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, এ কে এম সফিকুল আলম কামাল, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুস, বাবু জীবন চন্দ্র দাস, সাবেক সভাপতি মো. কবিরুল ইসলাম সরকার, মো. ইফতেখারুল ইসলাম তুষার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম।

সম্মেলনের শুরুতে উদ্বোধকের বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সারোয়ার হেসেন রাকিব, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, মো. ইমরান আরেফিন ইমু, গাজী আসিফ বিন লতিফ, মো. দিদারুল আলম ফয়েজ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD