1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এমপি আবুল কালামের নেয়া উদ্যোগে খুশি হয়েছেন দেবিদ্বারবাসী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

এমপি আবুল কালামের নেয়া উদ্যোগে খুশি হয়েছেন দেবিদ্বারবাসী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ নির্বাচনের ইশতেহার আনুযায়ী ৪ টি কাজ খুব দ্রুত বাস্তবায়ন করেছেন। আরও চারটি কাজ অচিরেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য। নির্বাচনের ৫ মাসে নব নির্বাচিত সংসদ সদস্যের নেওয়া উদ্যোগে খুশি হয়েছেন কুমিল্লাবাসী।

বৃহস্পতিবার (১৩ জুন ) সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, আমি নির্বাচনে ২২ দফা ইশতেহার দিয়েছি তা আমি অবশ্যই বাস্তবায়ন করব। দেবিদ্বারের মানুষ বিগত ১০ বছরে যে শোষণ ও নিপীড়নের মাঝে জীবন-যাপন করে অতিষ্ট হয়ে গেছে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য ৭ জানুয়ারি ১৫ হাজারের বেশি ভোটে আমার ঈগল প্রতীককে বিজয়ী করেছে। আমি তাদের আস্থার প্রতিদান দেব কাজের মাধ্যমে।

সংসদ সদস্য বলেন, সাধরণ মানুষ চায় শান্তি ও আরামে বসবাস করার জন্য। জনপ্রতিনিধিদের কাছে তাদের চওয়া খুব সীমিত। জনপ্রতিনিধি হয়ে তাদের চাওয়ার মূল্য না দিতে পারলে জনগণের ওইসব নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলে। দেবিদ্বারের মানুষ আগের এমপিকে ৩ মাসেও একবার এলাকায় দেখেছে বলে মনে হয় না। সরকারি কাজ ছাড়া আমাকে দেবিদ্বারবাসী সবসময় তাদের কাছে পাবে। আমি নির্বাচনের আগেও বলছি এখনও বলছি, আমি আগামী ৫ বছর দেবিদ্বারবাসীর নেতা হয়ে নয় সেবক হয়ে থাকতে চাই।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন কুমিল্লা ৪ আসনের এমপি আজাদ।
ইশতেহারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা ও বাস থেকে টোকেন দিয়ে জিবির নামে চাঁদা আদায় বন্ধ করা। যা তিনি ৭ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরদিন থেকে দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশা থেকে টোকেনের নামে জিবি আদায় বন্ধ করেছেন এবং তাদের জন্য কল্যাণ ফান্ডের ব্যাবস্থা করেছেন। গোমতী নদীর দু’পারে মাটি খেকোরা গত ১০ বছর ধরে ভেকু দিয়ে মাটি কেটে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গোমতী নদী এলাকার ফসলের জমি নষ্ট করে গোমতী নদীর বাঁধ হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে।

কুমিল্লা ৪ আসনের এমপি আবুল কালাম আজাদ সরেজমিনে উপস্থিত হয়ে মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন কঠোরভাবে এবং নদীর দু’পারের সাড়ে ৩ লাখ মানুষের যাতায়াতের সুবিধার জন্য দু’টি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যা অচিরেই বাস্তবায়ন করা হবে। তখন তাদেরকে আর গোমতী নদীর দু’পারে রশি বেঁধে রশি ধরে নৌকা দিয়ে যাত্রী পারাপার করতে হবে না।
এমপি আজাদ কুমিল্লায় ১৭ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে দেবীদ্বার উপজেলা সদর থেকে ‘দুলালপুর’ জিসি ভায়া ‘আবদুল্লাহপুর’ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য মো. আবুল কালম আজাদ।

দোবিদ্বার এলাহাবাদ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আহসান বলেন, আমার বাড়ি দেবিদ্বারে। আমাদের নবনির্বাচিত এমপি মো. আবুল কালাম আজাদ স্যারের কর্মকাণ্ডে আমরা দেবিদ্বারবাসী খুশি। তিনি এক মাসের মধ্যে ইশতেহার অনুযায়ী ৩টি কাজ খুব দ্রুত বাস্তবায়ন করেছেন। সিএনজি ও অটোরিকশা থেকে টোকেনের নামে জিবি তোলা, গোমতীর নদীর তীরের মাটি কাটা বন্ধ করা এবং দু’পাশের মানুষের যাতায়াতের জন্য দু’টি ব্রিজ নির্মাণ করে দেওয়াসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD