1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩০০ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে মো: রাব্বি (৮) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। এ সময় রকি (৭) নামের আরেক শিশু আহত হয়েছে। মৃত রাব্বি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার হোসেনপুর গ্রামের মো: রফিক মিয়ার ছেলে। রাব্বি ও রকি দু’জনই আপন মামাতো-ফুফাতো ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার (০৮ জুন) দুপুরে জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামে। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা।

নিহত রাব্বির নানা পেয়ার আহমেদ জানান, গত কয়েকদিন আগে রাব্বি মায়ের সাথে তাদের বাড়ীতে বেড়াতে আসে। শনিবার দুপুরে রাব্বি এবং রকি আমার সাথে পুকুরে গোসল করবে বলে বায়না ধরে। আমি অন্য কাজে ব্যস্ত থাকায় তারা দু’জন আমাকে না জানিয়ে পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর আমি তাদের খুঁজে না পেয়ে পুকুরের ঘাটে গিয়ে দেখি রকি পানিতে ডুবে যাচ্ছিল। আমি চিৎকার করলে আশে-পাশের লোকজন এসে রকিকে উদ্ধার করতে পারলেও রাব্বি পুকুরের পানিতে তলিয়ে যায়। পর স্থানীয়দের সহযোগিতায় রাব্বিকেও উদ্ধার করা হয়। পরে দু’জনকেই চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রকিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বলেন, ‘শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে ৮ বছর বয়সী শিশু রাব্বিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। আর ৭ বছর বয়সী রকিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD