1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২ জন - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২ জন

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ।।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত সোমবার (২৪ মে) বিকেলে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রাম থেকে ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ

মোস্তফা গাজী(৩৭) ও জাকির (৪৪) নামে ২ জনকে গ্রেফতার করে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় চিনি বহনকারী একটি পিক-আপ জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ এর নির্দেশে এসআই মোঃ রবিউল আউয়াল

সঙ্গীয় ফোর্সসহ সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ নন্দীপাড়া আব্দুল মতিন খসরু মহিলা কলেজের সামনে রাস্তার পূর্ব পাশ ( ব্রাহ্মণপাড়া – চান্দলা) হইতে মোস্তফা গাজী ও জাকিরকে গ্রেফতার করে।

পুলিশ তাদের কাছ থেকে ৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। যাহার ওজন-৩,৭৫০ কেজি এবং বর্তমান বাজার মূল্য-৩,৩৭,৫০০ টাকা। এসময় পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় চিনি বহনকারী একটি পি-কাপ  জব্দ করা হয়।

মোস্তফা গাজী কুমিল্লা জেলার বাঙ্গরা সদর থানার মৃত আরব আলীর ছেলে এবং জাকির ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চারুয়া গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD