1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে হিটস্ট্রোকে কৃষি শ্রমিকের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে হিটস্ট্রোকে কৃষি শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে হিটস্ট্রোকে আহসান উল্যাহ নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার পাঁচরা বেপারী বাড়ীর আইছ বেপারীর বড় ছেলে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান উল্যাহ বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভার পাঁচরা এলাকায় তার শ্বশুর ফটিক মিয়ার কৃষি জমিতে কাজ করছিলেন। হঠাৎ দুপুর দেড়টায় তিনি প্রচন্ড তাপদাহে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষনিক শ্বশুর ফটিক মিয়াসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত আহসান উল্যাহর শ্বশুর ফটিক মিয়া বলেন, ‘আহত আহসান উল্যাহকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘তীব্র গরমে আহত আহসান উল্যাহ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি গরমের মধ্যে হার্ট অ্যাটাক করেছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD