1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান পদে মামুনুর রশীদের উঠান বৈঠক অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান পদে মামুনুর রশীদের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

 

গোলাম হোসাইন তামজীদ  :

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশীদ মামুনের আনারস প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা মডেল হাই স্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং শামীম সরকারের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশীদ মামুন।

এসময় বক্তব্যে আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ বলেন,আপনারা দেবিদ্বার বাসী যদি আমাকে ২৯ মে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তাহলে আমি কথা দিচ্ছি যে আমি দেবিদ্বার উপজেলাকে কুমিল্লার মধ্যে একটি রোল মডেলে পরিনিত করবো। সাধারণ মানুষক উপজেলা থেকে যে যে সুযোগ সুবিধা পাবেন আমি তা সর্বচ্চো ভাবে পালন করব।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবদুলাহ্ আল-কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর বেগম বক্তব্য রাখেন৷

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য কালিপদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী তুহিন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি।

সভায় বক্তারা ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD