1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামের ক্রিকেটার সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্টে আহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামের ক্রিকেটার সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্টে আহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪১৫ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন নীরব (১৪) নামে এক স্কুল ছাত্র। মঙ্গলবার বিকেল ৩টার সময় চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে। আহত কিশোর ধোড়করা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে চৌদ্দগ্রামের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে কসমেটিকস ব্র্যান্ডের একটি শো-রুম উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান হেলিকপ্টার যোগে মঙ্গলবার চৌদ্দগ্রামে পৌঁছান। ক্রিকেটার সাকিব আল হাসান উদ্বোধনস্থলে আসার ঘণ্টাখানেক আগেই ধোড়করা বাজারে লোকজন ভিড় করেন। এসময় আবদুল মালেক টাওয়ারের পল্লী বিদ্যুতের এলোমেলো তারের জঞ্জালে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয় নীরব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনার পর সাকিব আল হাসান ঘটনাস্থলে এসে শো-রুম উদ্বোধন করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। অন্য উৎসুক জনতার মতোই সে সাকিবকে দেখতে যায়। এরপর তারে জড়িয়ে দুর্ঘটনায় পতিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD