1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৬৮৫ বার পঠিত

ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা
ডেস্ক রিপোর্ট ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কবরে বেড়া দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাদেকুর রহমান ভূইয়া (৫০) নামে এক বাবা।

শুক্রবার (০৩ মে) দুপুরের দিকে উপজেলার আনোয়ারপুর গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাদেকুর রহমান ওই এলাকার মলাই উদ্দিন ভূইয়ার ছেলে।

সাদেকুর রহমান ভূইয়ার চাচাতো ভাই আবু সাঈদ ভূইয়া জানান, সাদেকুর রহমান ভূইয়া দু’ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। বড় ছেলে সৌদি আরব প্রবাসী, একমাত্র মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়াশোনা করতেন।

শাহাদাৎ তার মাকে নিয়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। সম্প্রতি ছোট ছেলেকে মোটরসাইকেল কিনে দেন সাদেকুর রহমান। গত সোমবার ২৯ এপ্রিল দুই বন্ধুসহ তেল আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরে ট্রাকের চাপায় মারা যান শাহাদাৎ হোসেন।

পরে তাকে গ্রামের বাড়ি আখাউড়ার আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। শুক্রবার ছেলের কবরে বেড়া দিতে বাগানে বাঁশ কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন সাদেকুর রহমান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. রাসেল মিয়া বলেন, ছেলের মৃত্যুর পর বাবার মৃত্যু খুব দু:খজনক। ছেলের মৃত্যুর মাত্র চার দিন পর বাবার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD