1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফিলিস্তিনির শিশুসহ সাধারণ মানুষের জন্য আর্থিক সহযোগীতার হাত বাড়িয়েছে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ফিলিস্তিনির শিশুসহ সাধারণ মানুষের জন্য আর্থিক সহযোগীতার হাত বাড়িয়েছে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১৭৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ।।

অভুক্ত ফিলিস্তিনির শিশুসহ সাধারণ মানুষের পাশে দাঁরিয়েছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ”। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের নিকট নগদ এক লক্ষ টাকা হস্তান্তর করেন কলেজটির প্রতিষ্ঠাতা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় কলেজটির প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, মুসলিমদের পবিত্র ভূমি ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার ফলে হাজারো মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। ওই দেশের মুসলিমরা নির্মমভাবে হত্যার পাশাপাশি আহত ও বাস্তুহারা হচ্ছে, যাদের জরুরি চিকিৎসা সামগ্রী ও খাদ্যপণ্য দরকার।

আমরা যদি প্রত্যেকে বাংলাদেশ থেকে তাদের প্রতি হাত বাড়াই ফিলিস্তিনের শিশুসহ কোন মানুষ অভুক্ত থাকবে না। এখন আমাদের সময় এসেছে তাদের অতি সহযোগিতা করা এবং তাদের পাশে দাঁড়ানো। আমি বিত্তবান মানুষ সহ সকলকে বলবো তারা যেন সবাই নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনের প্রতি সহযোগিতা হাত বাড়ান।

এসময় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মো. কবির হোসেন, প্রভাষক শরিফ মো. রেজা, মরিয়ম বিবি মলি, রাহাতুন নেছা রিম্পা, মো. নাঈম, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নওশিন তাব্বাসুম খান চৌধুরী ও ফারহান খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD