1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রেমে বাধা দেওয়ায় মাকে খুন করে বাবাকে ফাঁসানোর চেষ্টা - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় প্রেমে বাধা দেওয়ায় মাকে খুন করে বাবাকে ফাঁসানোর চেষ্টা

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৫৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের লারোচৌ গ্রামে প্রেমে বাধা দেওয়ায় মাকে খুন করে ছেলে মোঃ রিয়ান (১৬)।গত ২২ এপ্রিল পুলিশের তৎপরতায় খুনের প্রকৃত রহস্য উদঘাটন করে রিয়ান কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে যানা যায়, ২১ এপ্রিল ব্রাহ্মণপাড়া থানার শিদলাই ইউনিয়নের লারোচৌ গ্রামে নিহত শিউলি আক্তার (৩৫) কে হত্যা করে ছেলে রিয়ান। মাকে হত্যার পর ছেলে রিয়ান সুকৌশলে বাবা সুমন (৪৫) কে ফাঁসানোর চেষ্টা করে। নিহতের মা ঝর্ণা আক্তার ২১ এপ্রিল ব্রাহ্মণপাড়া থানায় মেয়ের জামাই সুমন কে বাদী করে মামলা দায়ের করলে পুলিশ সুমনকে গ্রেফতার করে। ঘটনার দিন সকালে রিয়ানের নানী (নিহতের মা) বাড়িতে আসলে মোঃ  রিয়ান তার নানীকে বলে তার বাবার সাথে ঝগড়া করে রাগ করে বাসা থেকে চলে গেছে।প্রকৃত ঘটনা আড়াল করতে সু-কৌশলে হত্যাকান্ডে তার বাবাকে জড়িত থাকার ইঙ্গিতে করে এবং

পারিবারিক কলহ কথা উল্লেখ করে পরিবারের অন্যসদস্যদের এবং নিকট আত্বীয়-স্বজনদেরকে বিশ্বাস করানোর জন্য চেষ্টা করে।

মোঃ রিয়ান ঘটনার পর থেকে কথাবার্তা কম বলে এবং নিরব থাকে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম কৌশলে অধিক জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা স্বীকার করে। এছাড়া নিজের মাকে হত্যা এবং বাবাকে ফাঁসানোর এই অভিপ্রায় পরাজিত হয় তার অনুসোচনা আর অনুতাপের কাছে। ফলে এক সময় সে প্রকৃত ঘটনা স্বীকার করে এবং তার দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা কাপড়, রক্তমাখা বালিশ বিভিন্ন আলামত বিভিন্ন জায়গা থেকে পুলিশ উদ্ধার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিকুল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় সে নিজের দোষ স্বীকার করেন। চাঞ্চল্যকর এ মামলার মূল রহস্য উদঘাটন হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD