1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৯০ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত নিয়মিত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো: সাজা পরোয়নাভুক্ত আসামী উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত নূর মিয়া প্রকাশ নুরুল ইসলাম এর ছেলে আব্দুল মমিন, উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামের মো: আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক সুমন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে মো: ইমন, গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের মো: রোশন আলী প্রকাশ মুন্সী মিয়ার ছেলে সাহাবউদ্দিন ও জগন্নাথদীঘি ইউনিয়নের জিনিদকরা গ্রামের আবুল কালামের ছেলে রবিউল হোসেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, ‘ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD