1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লায় ৫ শতাধিক পথচারীকে স্যালাইন-শরবত খাওয়াল জেলা ট্রাফিক পুলিশ - Dainik Cumilla
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

কুমিল্লায় ৫ শতাধিক পথচারীকে স্যালাইন-শরবত খাওয়াল জেলা ট্রাফিক পুলিশ

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

তীব্র দাবদাহে পাঁচ শতাধিক পথচারীকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ। গতকাল (২৩ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরীর কান্দির পাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কার্যক্রম চালানো হয়।

পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। আনোয়ার হোসেন নামের এক পথচারী বলেন, এই তীব্র গরমে পুলিশের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিত।

মানেক হোসেন নামের এক রিকশাচালক বলেন, পুলিশের কাছ থেকে মাগনা (বিনামূল্যে) শরবত পান করলাম। এমনটা এই প্রথমবারই হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কথাও ভাবে। ধন্যবাদ জেলা ট্রাফিক পুলিশকে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হক চৌধুরী টিপু বলেন, প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে জেলা ট্রাফিক পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। রাস্তায় যেসব মানুষ বেরিয়েছেন তাদের বেশির ভাগই অতীব জরুরি কাজেই বের হয়েছেন। প্রচণ্ড গরমে সেসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এ কার্যক্রম চালানো হয়েছে। গরমে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য, রিকশাচালক, অটোরিকশাচালক এবং পথচারীদের খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। পাঁচ শতাধিক মানুষকে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ সেবা দেওয়া হয়েছে। জনস্বার্থে ট্রাফিক পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক টিআই জিয়াউল হক চৌধুরী টিপুসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD