1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কিন্ডার গার্টেন প্রধানদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় কিন্ডার গার্টেন প্রধানদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩৪৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী, মতবিনিময় সভা ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলার সকল কিন্ডার গার্টেন প্রধানদের সমন্বয়ে এই ঈদ পুনর্মিলনী, মতবিনিময় সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল আলম ভূইয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, সহকারি শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ রোনাক জাহান ও সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ ইবনে হোসাইন। এসময় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাকসুদুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম (আল-আমিন), সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ জসিম উদ্দিন, উপদেষ্টা মাষ্টার মোহাম্মদ ঈমাম উদ্দিন আখন্দসহ সকল কিন্ডার গার্টেনের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল কিন্ডারগার্টেন প্রধানরা উপস্থিত থেকে ঈদ পুনর্মিলনী সফল ও স্বার্থক করে তুলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD