1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঈদ শপিং করতে যাওয়া হলোনা ৫ জনের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ঈদ শপিং করতে যাওয়া হলোনা ৫ জনের

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।

ঈদে কেনাকাটা করতে কুমিল্লার চৌদ্দগ্রামের ১১ বন্ধু নাঙ্গলকোটের হাসানপুর রেলষ্টেশন থেকে ট্রেনে করে চট্টগ্রামের দিকে রওনা করেন। ট্রেনে ওঠার আগে স্টেশন থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন তারা। কিন্তু, পথিমধ্যে ফেনীর ফাজিলপুরের রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে চৌদ্দগ্রামের নিহত হন তিন বন্ধু নিহত হন।
ফেনীতে বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় কুমিল্লার নিহত তিনজনের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। শুক্রবার (৫ এপ্রিল) পূবালী নামক এলাকায় রিপন চেয়ারম্যানের বালুঘাট থেকে একটি ট্রাক বালু নিয়ে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে
নিহত তিনজন ঈদ শপিং করতে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাকতলা গ্রামে।
চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন কুমিল্লা জেলার লাকসাম মনোহরপুর এলাকার আমির হোসেনের ছেলে আবুল খায়ের (৩৮), তার ছেলে আশিক, একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের তিন বন্ধু ইয়াসিনের ছেলে সাজ্জাদ (১৬), রুহুল আমিনের ছেলে রিফাত (১৬) ও দ্বীন মোহাম্মদ।
শুক্রবার বিকেলে শাকতলা আজিজিয়া হাফজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের পাশাপাশি  দাফন করা হয়।

চেয়ারম্যান জানান, শাকতলা গ্রামের ১১ বন্ধু  চট্টগ্রামে ঈদ শপিং করার উদ্দেশ্য সকালে পাশের উপজেলা নাঙ্গলকাট হাসানপুর গিয়ে ট্রেনে উঠেন। তিনজন ট্রেনের ইঞ্জিনের কাছে বসেন আর বাকি আটজন ট্রেনের ভেতরে বসেন।  ফেনীর ফাজিলপুরে বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ইঞ্জিনের কাছে বসা তিন বন্ধু নিহত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD