1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন সৈয়দ ফারহানা পৃথা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন সৈয়দ ফারহানা পৃথা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৪৯৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসাবে সৈয়দা ফারহানা পৃথা যোগদান করেছেন। গত রোববার (৩১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এ উপজেলায় তিনি দায়িত্ব বুজে নেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানায়। এর পূর্বে তিনি গত বৃহস্পতিবার (২৮ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণপাড়ার এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। জানা গেছে, সৈয়দা ফারহানা পৃথা ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি পার্বত্য রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে বদলি হয় একই পদে ব্রাহ্মণপাড়া উপজেলায় যোগদান করেন।
এসিল্যান্ড সৈয়দা ফারহানা পৃথা মাদারীপুর জেলা সদরের বাসিন্দা। তিনি নবাগত এসিল্যান্ড হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD