1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত; সড়কে জলাবদ্ধতা নিরসন, যানজট ও দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে কঠোর থাকবে প্রশাসন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত; সড়কে জলাবদ্ধতা নিরসন, যানজট ও দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে কঠোর থাকবে প্রশাসন

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

আসন্ন পবিত্র মাহে রমজানের ঈদকে সামনে রেখে সড়কে জলাবদ্ধতা নিরসন, যানজট ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন।এছাড়া ব্রাহ্মণপাড়া বাজারে  চুরি ও ছিনতাই বন্ধ করতে সিসি কেম্যরা গুলো সচল করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যেসকল পণ্যের ডিলিং লাইসেন্স করা বাধ্যতামূলক সেসব পণ্যের ডিলিং লাইসেন্স বিহীন ব্যবসায়ীদের বিরোদ্ধে অভিযান, বাল্যবিবাহ, ইফটিজিং, মাদক, জুয়া, ড্রেজিং, ভারত থেকে অবৈধ পণ্য অনুপ্রবেশ, কিশোর গ্যং এর বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর পরিচালনা ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যন আমিনুল ইসলাম সুজন,

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানা অফিসার ইচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম ও ইদ্রিস মিয়া মাষ্টার, প্রধান শিক্ষক আবু হানিফ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ইউডিসির চেয়ারম্যন আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম আলাউল আকবর, আনিছুর রহমান ভূইয়া রিপন, শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, অর্থ সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কবির আহামেদ, বিজিবি সালদা ও শশীদল বিওপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD