1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করা হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে চৌদ্দগ্রাম প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা জেলা শাখার সভাপতি ও দৈনিক মানবকন্ঠ এর কুমিল্লা জেলা প্রতিনিধি মো: তরিকুল ইসলাম তরুণ। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহিন মিয়া, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, উপজেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী আব্দুল করিম।

জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলার শাখার সভাপতি ও দৈনিক কালবেলার চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: আবু বকর সুজন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াছিন ফারুক ভূঁইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলার শাখার সহ-সভাপতি মো: ইউছুফ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলার শাখার উপদেষ্টা দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, প্রভাষক মো: জহিরুল ইসলাম মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম, জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলার শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো: আবুল কাশেম মন্ডল, অর্থ সম্পাদক কাজী সেলিম, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক নুরুল আলম আবির, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম, ইউসুফ হোসাইন সুমন, সাপ্তাহিক আজকের অনুসন্ধান পত্রিকার সম্পাদক মো: ইয়াছিন ভূঁইয়া, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: মুনিরুজ্জামান প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD