1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সঙ্গে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় সভা - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সঙ্গে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩৬৬ বার পঠিত

 

দেবিদ্বার প্রতিনিধি ||
কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। শুক্রবার বিকেলে উৎসব কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

অন‌্যা‌ন্য অতিথিদের ম‌ধ্যে বক্তব্য রাখেন, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম চেয়ারম্যান, দেবিদ্বার উপজেলা ন্যাপের সভাপতি অনিল চক্রবর্তী, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মামুনুর রশিদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মমিনুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুদীপ চন্দ্র রায়, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক মুন্সী, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া সোহাগ, কাউসার হায়দার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এম‌পি বলেন, উপজেলা প্রেসক্লাব এক‌টি ঐ‌তিহ‌্যবাহী ও প্রাচীন সাংবা‌দিক সংগঠন। এ ক্লা‌বের সদস্যদের হাত ধরে দেবিদ্বারের সাংবাদিকতা দেশব‌্যাপী সুনাম অর্জন ক‌রে‌ছে যা বস্তু‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের মাধ‌্যমে আ‌রো বহুদূর ছ‌ড়ি‌য়ে পড়‌বে। আ‌মি আশা ক‌রি আপনারা বরাব‌রের মত সব সময় সত্যের পক্ষে থাকবেন। সমাজের সকল অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতিসহ যাবতীয় বিষয়গুলো সংবাদ মাধ‌্যমে তুলে ধরবেন। সত‌্য ও ন‌্যায় প্রতিষ্ঠার লড়াই‌য়ে আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সু‌খি, সমৃদ্ধ এবং স্মার্ট দে‌বিদ্বার গ‌ড়ে তুল‌তে আ‌মি আপনা‌দের সহ‌যোগীতা চাই।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD